মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ আগষ্ট:
এমসিসি ক্লাবের উদ্যোগে মেহেরপুর মল্লিকপাড়া মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে মেহেরপুর মল্লিকপাড়া রমেশ ক্লিনিক সংলগ্ন মাঠে জেলা বিএমএ’র সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টূর্নামেন্টের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় বিভাগের পরিদর্শক ও সাংস্কৃতিক কর্মী মাহবুবুল হক মন্টু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমসিসি ক্লাবের সদস্য জিকো,পথিক,সুজন,রাজিব, পোলেন, বাবু প্রমুখ। টুর্নামেন্টে মেহেরপুর শহর এলাকার ৮টি দল অংশ নিচ্ছে।