মেহেরপুর নিউজ,১৬ ডিসেম্বর:
যথাযথ মর্যাদার মধ্যেদিয়ে মেহেরপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
বুধবার ভোর ৬ টার সময় মেহেরপুর শহীদ সামসুজ্জোাহা নগর উদ্যানে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের সূচনা করা হয়। সকাল সাড়ে ৬ টার সময় জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম জেলা বাসীর পক্ষে পুস্পমাল্য অর্পন করেন। এর পর পুলিশ সুপার হামিদুল আলম, সিভিল সার্জন ডা. মজিুল হক, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মিয়াজান আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহাম্মেদ, পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসার ড. আনোয়ারুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ আসাফ-উদ দৌল্লা, পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আজিম, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, জেলা শিল্পকলা একাডেমির মসাধারণ সম্পাদক মফিজুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সর্দ্দার, প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি শফিউল ইসলাম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কে এম আতাউল হাকিম লাল মিয়া, মেহেরপুর সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহাম্মেদ, বিএমএর সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, স্বাচীপ সভাপতি ডা. এস এ বাশার, মেহেরপুর থিয়েটারের সভাপতি পক্ষে আনারুল ইসলাম, আহাম্মেদ আলী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজের অধ্যক্ষ শাহী উদ্দিন, ইমারত নির্মানকারী শ্রমিক ইঅউনিয়নের সভাপতি সামসুল আলম আবুল, জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুব আলম শান্তি, প্রমুখ পুস্পমাল্য অর্পন করেন।