মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৯ এপ্রিল:
মেহেরপুর পৌরসভার উদ্যোগে মহান মে দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে মেহেরপুর পৌর সভার কালাচাদ মেমোরিয়ার হল মিলনায়তনে প্যানেল মেয়র আল মামুনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম,সাবেক সভাপতি সামসুল আলম,জেলা করাত কল শ্রমিক ইউনিয়নের সভাপতি কছিমদ্দিন প্রমুখ।