মেহেরপুর নিউজঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনকে সামনে রেখে মেহেরপুরে প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন।
এ সময় বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, কারা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল বিএনসিসি মেহেরপুর সরকারি কলেজ, মেহেরপুর সরকারি মহিলা কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, রোভার স্কাউটস, বিভিন্ন স্কুল ও কলেজের স্কাউটস, গার্ল গাইডস, রেড ক্রিসেন্টসহ অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) তরিকুল ইসলাম মহড়ায় উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি,কারা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি মেহেরপুর সরকারি কলেজ,বিএনসিসি মেহেরপুর সরকারি মহিলা কলেজ, বিএনসিসি সরকারি বালক উচ্চ বিদ্যালয়,রোভার মেহেরপুর সরকারি কলেজ, রোভার মেহেরপুর সরকারি মহিলা কলেজ, স্কাউটস মেহেরপুর সরকারি বালক বিদ্যালয়, স্কাউট কবি নজরুল শিক্ষা মঞ্জিল, স্কাউট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, স্কাউট দারুল উলুম আহমদিয়া আলিম মাদ্রাসা, রেড ক্রিসেন্ট মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি শিশু পরিবার, গার্ল গাইডস সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গার্ল গাইডস মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, গার্ল ইন স্কাউট মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
এছাড়াও এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ, জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ,বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এস এম সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশুহাট পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিশন প্রাথমিক বিদ্যালয়, হোলি পাবলিক অ্যান্ড জুনিয়র হাই স্কুল,কালেক্টরেট স্কুল, জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, আল-হেরা আইডিয়াল মাদ্রাসা মহারাজ অংশগ্রহণ করে নানা সামাজিক ও শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও মহড়ায় অংশ নেয়, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
মহড়ায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন এবং হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহড়াটি সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।