মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৫ মার্চ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যাগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজের মহড়া সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকালে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে মনোমুগ্ধকর মহড়া অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষে সকারী কমিশনার পারভেজ কামাল এবং রাজিবুল হাসান প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহন করেন। বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, রোভার স্কাউট, কাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা মহড়ায় অংশ গ্রহন করেন। মেহেরপুর মাধ্যমিক বালকা বিদ্যালয়ের ৮০ জন ছাত্রী মহড়ায় জাতীয় সংসদ পরিবেশন করে।