মেহেরপুর নিউজ, ০৮ মার্চ:
মেহেরপুরে মহান স্বাধীনতা ও বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ইসেন্টার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) খায়রুল হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারি পুলিশ সুপার (হেড কোয়ার্টার) লিয়াকত আলী, সদর থানার ওসি রবিউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বশির আহমেদ, মুক্তিযোদ্ধা আতাউল হাকিম লাল মিয়া, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল হালিম, সাংবাদিক মিজানুর রহমান, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমখ। প্রস্তুতি সভায় মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।