মেহেরপুর নিউজ, ১১ জুন :
মেহেরপুর জেলা সমবায় অফিসের উদ্যোগে মহিলাদের ভ্রাম্যমান প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সু প্রতিবেশী মহিলা সংস্থা মিলনায়তনে মুজিবনগর উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদের সভাপতিত্বে প্রশিক্ষনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা।
বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপ-সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা জয়নায় আবেদীন, রোকুনজাজামান, নুরুজামান, শাহিনুর জামান প্রমুখ। দিনব্যাপী প্রশিক্ষনে মুজিবনগর উপজেলার ২৫ জন মহিলা অংশ গ্রহন করেন।