মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ আগস্ট:
মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপকারভোগীদের মাঝে সাধারণ অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহেরপুরের জেলা প্রশাসক দেলওয়ার হোসেন ।
এ সময় উপস্থিত ছিলেন,মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তার।