মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ নভেম্বর:
মেহেরপুর জেলা জাতীয়তাবাদি মহিলা দলের উদ্যোগে তারেক জিয়ার ৪৯তম জন্মদিন পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে জন্মদিন পালন করা হয়। মেহেরপুর জেলা জাতীয়তাবাদি মহিলা দলের সভানেত্রী ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন। এতে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান,ইলিয়াস হোসেন,পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস,স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তোফায়েল আহমেদ।
অন্যান্যদের বক্তব্য রাখেন বিজেপি’র আহবায়ক শেখ সাইদ,জেলা তাঁতী দলের সভাপতি আরজুল্লাহ বাবুল,ইউপি সদস্য লালবানু,সোহেল আহমেদ প্রমুখ।