মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ নভেম্বর:
মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ২১ দিন ব্যাপি মহিলা ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষন শেষ হয়েছে।
মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামের ৪০ জন মহিলা প্রশিক্ষনে অংশ নেয়।
বুধবার আনসার ব্যারাকে আনসার ও ভিডিপির সদর উপজেলা প্রশিক্ষন কর্মকর্তা আসাদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের হাতে সনদ পত্র তুলে দেন।