মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ জুন:
”নেশা নয়,স্বাস্থ্যই হোক জীবনের নতুন প্রত্যাশা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ উদ্যোগেনানানা আয়োজনের মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী
আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। আয়োজনের মধ্য ছিলো,র্যালী ও আলোচনা সভার ।
আজ বুধবার সকাল ৯টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালী শুরু হয়ে কোর্ট মোড় প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যালীর নেতৃত্ব দেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন।
র্যালী শেষে সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানাসহ মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে কর্মকর্তা বৃন্দ।