মেহেরপুর নিউজ:
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর দিবস পালন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ শাহ জালাল, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম শফিউল আজম, ইন্সপেক্টর জুলফিকার আলী প্রমূখ।