মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ জুন:
মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ বোতল ফেন্সিডিলসহ চাঁদ আলী (২৫) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সোমবার বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার শালিকা বাজার থেকে তাকে আটক করা হয়। এদিন গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের এস আই আনিছুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মেহেরপুর সদর উপজেলার শালিকা বাজার এলাকা থেকে ওই গ্রামের ওজদুল আলীর ছেলে চাঁদ আলীকে আটক করে। ওই সময় ডিবি’র সদস্যরা তার কাছ থেকে ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে। এদিকে এর আগে মেহেরপুর গাংনী থানা পুলিশের একটি দল উপজেলার বানিয়াপুকুর গ্রাম থেকে জামসের আলীর ছেলে এক বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামি ওসমানকে আটক করে। একই দিন গাড়াবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে নবী আলীর ছেলে কদর আলীকে ৩ গ্রাম হিরোইনসহ আটক করে।