মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ নার্গিস সুলতানা নামের এক মহিলাকে আটক করেছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি চেরাগী পাড়ায় অভিযান চালানো হয়। আটক নার্গিস সুলতানা ওই এলাকার সেন্টু আলীর স্ত্রী।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ জালালে নেতৃত্বে বামুন্দী চরারাগী পাড়ার সেন্টুর বাড়িতে অভিযান চালায়। এসময় নার্গিসকে ২০ পিস ইয়াবাসহ আটক করে। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।