মেহেরপুর নিউজ, ১৫ মার্চ:
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী সমাবেশে সাংস্তৃতিক অনুষ্ঠান করা হয়েছে।
মঙ্গলবার রাতে শহীদ সামছুজোহা পার্কের মফিজুর রহমান মুক্তমঞ্চে এ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। জেলা শিল্পকলা একাডেমীর শিল্পিরা অনুষ্ঠানে সঙ্গিত পরিবেশন করেন।
জেলা প্রশাসক পরিমল সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন সাংস্তৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।