মেহেরপুর নিউজ:
মেহেরপুরের যতারপুর মাদ্রাসার ছাত্র মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে রায়হান দুই মাস যাবত নিখোঁজ রয়েছেন।
রায়হানের পিতা শফিকুল জানান প্রায় দুই মাস পূর্বে তার মোবাইলটি নিয়ে নেওয়ার কারণে সে হঠাৎ করে নিখোঁজ হয়। দুই মাস যাবত অনেক জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। রায়হান এখন কোথায় কি অবস্থায় আছে এ নিয়ে তার পরিবারের মধ্যে উৎকণ্ঠা শুরু হয়েছে।