মেহেরপুর নিউজ:
দ্বিতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘর প্রদানের উদ্বোধন উপলক্ষে মেহেরপুরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জুমের মাধ্যমে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী খানম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু প্রমূখ।
আগামী রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সারাদেশে ঘর বিতরণের উদ্বোধন করবেন। দ্বিতীয় পর্যায়ে মেহেরপুরের তিনটি উপজেলার বিভিন্ন এলাকায় ৪২ জনকে ঘর প্রদান করা হবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।