মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুর শহরের নতুনপাড়া চিরসবুজ যুব সংগঠনে মাধ্যমে ৭ দিন ব্যাপি মাশরুম চাষের উপর অ-প্রাতিষ্ঠানিক প্রশিক্ষন কোর্সের উদ্ভোধন করা হয়েছে।
বুধবার সকালের দিকে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে,এম,জাহিদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ৭ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন। সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রাকিব উদ্দিন এ সময় সেখানে উপস্থিত ছিলেন। ৭ দিন বেবি প্রশিক্ষণে ৩০ জন অংশগ্রহন করছে।