মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি (পিইডিপি-৪) মেহেরপুরে মাসিক শিক্ষক সমন্বয় সভা ও অংশীজনদের সাথে মতবিনিমা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মাসিক শিক্ষক সমন্বয় সভা ও অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর জেলা কর্মকর্তা সুরুজ জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুঃ তানভীর হাসান রুমান,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন।