মেহেরপুর নিউজ:
মাস্ক ব্যবহার করুন, সুস্থ থাকুন”এই শ্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের যুবলীগ নেতা সেলিম রেজার উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। সেলিম রেজার নেতৃত্বে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক ব্যান্ড মাথায় বেঁধে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।
শোলমারী গ্রাম থেকে শুরু করে মোটরসাইকেল শোভাযাত্রাটি সদর উপজেলার তেরোঘরিয়া, ফতেপুর, উজুলপুর, কালাচাঁদপুর, কামদেবপুর গ্রাম প্রদক্ষিণ করে। মোটরসাইকেল শোভাযাত্রা অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, মশিউর রহমান কালু, ইউপি সদস্য আক্তার হোসেন সহ কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।