মেহেরপুর নিউজ:
পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে এবং মেহেরপুর নিউজের সহযোগিতায় কুরআন-সুন্নাহর আলোকে ধারাবাহিক আলোচনা সভা “মাহে রমজানের ডাক” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর শহরের থানাপাড়া মসজিদে এ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে “সাদকাতুল ফিতিরের গুরুত্ব ও ফজিলত” শীর্ষক বিষয়ে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মেহেরপুর পৌর ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হাসানুজ্জামান বাজিতপুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. জিহাদুল ইসলাম এবং গজল পরিবেশন করেন মো. তন্ময় ইসলাম।
আলোচনায় বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সাদকাতুল ফিতিরের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে উপস্থিত মুসল্লিদের অবহিত করেন।