মেহেরপুর নিউজঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে এবং মেহেরপুর নিউজের সহযোগিতায় “কুরআন-সুন্নাহর আলোকে ধারাবাহিক আলোচনা: মাহে রমজানের ডাক” শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে মেহেরপুর শহরের থানাপাড়া মসজিদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে “যাকাতের খাত—কোন কোন খাতে যাকাত দেওয়া যাবে এবং কোন খাতে দেওয়া যাবে না” শীর্ষক বিষয়ে আলোচনা করেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাদিনাতুল উলুম কওমি মাদ্রাসার পরিচালক মুফতি তরিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আল ইমরান। পরে গজল পরিবেশন করেন মোঃ নাজমুল হুদা।