মেহেরপুর নিউজঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে এবং মেহেরপুর নিউজের সহযোগিতায় কুরআন-সুন্নাহর আলোকে ধারাবাহিক আলোচনা ‘মাহে রমজানের ডাক’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে মেহেরপুর শহরের থানাপাড়া মসজিদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে “মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা” শীর্ষক বিষয়ে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসার প্রভাষক হাফেজ মাওলানা মোঃ মমিনুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ নাফিজ মিয়া। এছাড়াও গজল পরিবেশন করেন মোঃ রোজ মিয়া, যা উপস্থিত মুসল্লিদের মাঝে ভিন্নমাত্রা যোগ করে।
আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের গুরুত্ব, তাকওয়া অর্জনের প্রয়োজনীয়তা এবং দৈনন্দিন জীবনে কোরআন-সুন্নাহর অনুসরণের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।