মেহেরপুর নিউজঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে এবং মেহেরপুর নিউজের সহযোগিতায় কুরআন-সুন্নাহর আলোকে ধারাবাহিক আলোচনা “মাহে রমজানের ডাক” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর শহরের থানাপাড়া মসজিদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে ঈদ পালন” শীর্ষক আলোচনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মুফতি হাফিজুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ নাহিদুল ইসলাম। পরে গজল পরিবেশন করেন মোঃ রাফিউল ইসলাম।
অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।