মেহেরপুর নিউজ:
পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে এবং মেহেরপুর নিউজের সহযোগিতায় কুরআন-সুন্নাহর আলোকে ধারাবাহিক আলোচনা “মাহে রমজানের ডাক” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মেহেরপুর শহরের থানাপাড়া মসজিদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে “এতেকাফের গুরুত্ব ও ফজিলত” শীর্ষক বিষয়ে আলোচনা করেন মেহেরপুর গোরস্থান পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ হুসাইন আহমেদ। পরে ইসলামি সংগীত (গজল) পরিবেশন করেন মোঃ জিসান আহমেদ।
অনুষ্ঠানে এলাকার মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষ উপস্থিত থেকে মাহে রমজানের তাৎপর্য এবং এতেকাফের গুরুত্ব সম্পর্কে আলোচনা শোনেন।