মেহেরপুর নিউজঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে এবং মেহেরপুর নিউজের সহযোগিতায় কুরআন-সুন্নাহর আলোকে ধারাবাহিক আলোচনা ‘মাহে রমজানের ডাক’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে মেহেরপুর শহরের থানাপাড়া মসজিদে এ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে “মাহে রমজানে এই উম্মতের পাঁচটি পুরস্কার” শীর্ষক বিষয়ে আলোচনা করেন বামনপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মামুনুর রশিদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ তাহমীদ হোসেন নূর। পরে গজল পরিবেশন করেন মোঃ আব্দুল্লাহ আন নূর।
এসময় স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত থেকে আলোচনা অনুষ্ঠান উপভোগ করেন।