মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ নভেম্বর:
মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিলের প্রস্তুতিকালে জামায়াতের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন,মেহেরপুর সদর উপজেলার টুঙ্গি গ্রামের সোহবার আলীর ছেলে পিরোজপুর ইউনিয়ন জামায়াত ইসলামির আমির রবিউল হক (৫২), সদর উপজেলার রাজাপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে জামায়াত কর্মী সাহাবুদ্দিন (৬০) ও শহরের স্টেডিয়মাম পাড়ার বাবু শেখের ছেলে সোহেল রানা। এদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান মেহেরপুর নিউজের সিনিয়র রির্পোটার আবু আক্তারকে জানান,আইনশৃংখলা ভঙ্গের অপরাধ ও সরকার বিরোধী কর্মকান্ড পরিচালনার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়,আজ শনিবার সন্দ্ধ্যায় শহরের গরু’র হাট সংলগ্ন জেলা জামায়াতের অফিসের সামনে কয়েকজন মিলে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশ ৩ জামায়াত কর্মীকে আটক করে।