মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের কলেজ ছাত্র মিঠুন (২২) নামের এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বত্তরা। আজ মঙ্গলবার সকালে গ্রামের পার্শ্ববর্তী পুড়াতলা মাঠ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের প্রেরন করেছে।
মেহেরপুর সদর থানার ওসি মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মিঠুনের গলা কাটা ছাড়াও পায়ের রগ এবং গোপনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা এখনই নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে পুলিশ ধারণা করছে প্রেমজ সম্পর্কের কারনে খুন হতে পারে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, শোলমারী গ্রামের নতুন পাড়ার কুরমান মন্ডলের ছেলে মেহেরপুর পৌর কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র মিঠুন সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয় । নিখোঁজের পর থেকে মিঠুনের পরিবারের লোকজন তাকে অনেক খুঁজেও তার কোনো হদিস মেলাতে পারেনি। এর পর আজ মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী গ্রাম রামদাসপুর পুড়াতলা মাঠে আফরাজুল মেম্বারের পিয়াজ ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠায়।
মেহেরপুর সদর থানার ওসি মতিয়ার রহমান জানান, মিঠুনের গলা কাটা ছাড়াও পায়ের রগ এবং গোপনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা এখনই নিশ্চিত হতে পারেনি পুলিশ। মেহেরপুর সদর থানায় হত্যার মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
গ্রামবাসীরা জানান, নিহত মিঠুনের সাথে কারোর কোন বিরোধ ছিলনা । সে শোলমারী গ্রামে ভাল ছেলে হিসাবে সবায় তাকে জানতো । নিহত মিঠুনের পিতা কুরমান দির্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে গত এক মাস আগে দেশে আসে।
মিঠুনের পিতা কুরমান সাংবাদিদের জানান, আমার ছেলে খুব শান্ত প্রিয় ছিল তার সাথে কখনো গ্রামের কোন কারো সাথে বিরোধ হয়নি। আমার ছেলের হত্যার বিচার চায়।