মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ মার্চ:
মেহেরপুর অনির্বান ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মিনি ফুটবল টুর্নমেন্টের উদ্বোধন করা হয়েছে। জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষনা করেন। এসময় সেখানে বক্তব্য রাখেন অর্নিবানের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক এনামূল হক মুকুল। উদ্বোধনী খেলায় মেহেরপুর বাবলাতলা একাদশ জয়লাভ করেছে। খেলায় বাবলাতলা একাদশ মনার দেয়া একমাত্র গোলে মুজিবনগরের মোনাখালী ওয়ালীউল বারী ক্রীড়া চক্রকে পরাজিত করে।