আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ ফেব্রুয়ারী:
পূর্ন রাষ্ট্রীয় মর্যাদায় শেখ জমির উদ্দিনের লাশ দাফন করা হয়েছে।
সোমবার সকাল ১১ টার দিকে ঢাকা থেকে লাশ এসে পৌছানোর পর দুপুর ২টায় মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গনে মরাদেহকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সরকারীসহ জেলা শিল্পকলা একাডেমী ও আমরা মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়। এ সময় পুলিশের একটি চৌকষ দল গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রের পক্ষে সহকারী কমিশনার ভূমি ফরিদ হোসেন,পুলিশের পক্ষে সদর থানার অফিসার ইনচার্জ রিয়াজুল ইসলাম সালাম গ্রহন করেন। এ সময় সেখানে বিউগলের করুন সুর বেজে ওঠে। পরে সেখানে জানাযা অনুষ্ঠিত হয়।
এর আগে সেখানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন, জেলা ডিএফএ’র সভাপতি মুক্তিযোদ্ধা কেএম আতাউল হাকিম লাল মিয়া, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সাইদুর রহমান, প্রভাষক নুরুল আহমেদ, মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান বাচ্চু, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আক্কাস আলী, শেখ জমির উদ্দিনের ছেলে জুলিয়াস প্রমুখ্ পরে পৌর কবরস্থানে দাফন করা হয়।