মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ ডিসেম্বর:
মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
আজ সোমবার দুপুরে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনেঅতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক) আলমগীর হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা সভায প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন্ এতে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবদুস শহীদ,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হেমায়েত হোসেন,সহকারী পুলিশ সুপার এমএ জলিল।
বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম,ডেপুটি কমান্ডার মতিয়ার রহমান,সাবেক উপজেলা কমান্ডার আবুল কাশেম,মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী প্রমুখ। পরে মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মধ্যে প্রাইজ বন্ড বিতরন করা হয়। এর আগে তাদের রজনি গন্ধার ষ্টিক দিয়ে সংবর্ধনা দেয়া হয়।