মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ ডিসেম্বর:
অরনী থিয়েটার ও মেহেরপুর সরকারী কলেজ থিয়েটারের উদ্যোগে ৪৩ তম মেহেরপুর দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর মল্লিকপাড়ায় এটুজেড কোচিং সেন্টার মিলনায়তেন নিমান সাবেরের সভপতিত্বে বক্তব্য রাখেন মো: শাহিন, কামরুজ্জামান, আকতারুজ্জামান, রানা, আরিফা, ওয়াসিম, বিথী, লাকি, পিংকি, আনুয়ারা, শাহীন, মামুন, ইছাহাক প্রমুখ। পরে দক্ষিন আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন মেন্ডেলার মৃত্যুতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাভরে স্মরন করা হয় এবং ১ মিনিট নিরবতা পালন করা হয়।