মেহেরপুর নিউজ:
মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো ইদ্রিস আলীর উদ্যোগে শনিবার বিকালে এ আনন্দ মিছিল বের করা হয়।
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো ইদ্রিস আলীর নেতৃত্বে এ আনন্দ মিছিলটি ইদ্রিস আলীর বাড়ির সামনে থেকে বের হয়ে উজুলপুর ও মনোহরপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উজলপুর হাটের সামনে আনন্দ সভা অনুষ্ঠিত হয়। ইদ্রিস আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন, আওলাদ হোসেন, জিয়াউর রহমান প্রমুখ।