মেহেরপুর নিউজ:
মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামানের নেতৃত্বে বুড়িপোতা মাধ্যমিক বিদ্যালয় থেকে এ আনন্দ মিছিল বের করা হয়।
বাদ্দের তালে তালে আনন্দ মিছিলটি গোভীপুর হয়ে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন ইউপি সচিব সানেয়ার হোসেন সানু,কাউন্সিলর শরিফউদ্দীন, আলমগীর হোসনে, সানোয়ার হোসেন, মো ওয়াশিম হোসেন,কতভানু ,আহসান হাবিব জিলা