মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে “মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা ” বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার রাতে জুমের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জুমের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
” বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র শীর্ষক”আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আমির- উল ইসলাম। জুম কনফারেন্সে অন্যদের মধ্যে মেহেরপুর- ২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন , পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তী, সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।