মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে “মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা “শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার রাতে জুমের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জুমের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ. আ. ম. স আরেফিন সিদ্দিক।” বঞ্চিত মানুষের নেতা বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, আইন বিষয়ক সম্পাদক ও পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর কবি নজরুল শিক্ষা মন্জিলেরে প্রধান শিক্ষক সানজিদা ইসলাম।