মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে জেলা পর্যায়ে মেয়েদের কাবাডিতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
সোমবার মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল
খেলায় আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২৮-৭ পয়েন্টে গাংনী উপজেলার গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে।
মেহেরপুরে মেয়েদের ফুটবলে মুজিবনগর মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
মেহেরপুর জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে জেলা পর্যায়ে মেয়েদের ফুটবলে মুজিবনগর উপজেলার মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
সোমবার মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-১ গোলে সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করেছে। নির্ধারিত সময়ে খেলাটি গোল শূন্য ড্র থাকায় টাইব্রেকারে নিষ্পত্তি ঘটে। খেলা শেষে জেলা প্রশাসক দেলওয়ার হোসেন ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মিয়াজান আলী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।