মেহেরপুর নিউজ:
মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগর নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজিজুল ও সিরাজুল ইসলাম নামের দুই যুবক আহত হয়েছে।
আহত দুই যুবকের বাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে। বৃহস্পতিবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে আহত যুবকদ্বয় মেহেরপুর থেকে মোটরসাইকেল যোগে ফেরার পথে চকশ্যামনগর নামক স্থানে বিপরীদগামী অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।