মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ এপ্রিল:
মেহেরপুর সদর উপজেলার আলমপুরে মোটরসাইকেল ও পাওয়ারটিলারের মুখো-মূখি সংঘর্ষে বিথন (১৮) নামের এক যুবক আহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন,আহত যুবকের অবস্থা আশংকামুক্ত।
জানাগেছে, শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের মেম্বর শ্যামপুর গ্রামের আকতার হোসেনের ছেলে বিথন মোটরসাইকেল যোগে শ্যামপুর থেকে গাড়াডোব যাবার পথে আলমপুরের কাছে বিপরিতগামী একটি পাওয়ারটিলারের সাথে মূখো-মূখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক আহত হয়।