মেহেরপুর নিউজ:
বেকার যুবকদের সক্ষমতা বৃদ্ধের লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্দ্যোগে মোবাইল সার্ভিসং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মোবাইল সার্ভিসিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আবুল হাসেম লতিফুল নেছা লতা।