মেহেরপুর নিউজ:
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল মৎস্য আহরণ কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা মৎস্য অফিসার রোকনুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন,মৎস্যজীবী ক্ষুদিরাম হালদার প্রমুখ।