মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ আগষ্ট:
মেহেরপুর স্বাস্থ্য বিভাগের উদ্দ্যেগে ব্রাকের সহযোগিতায় জাতীয় যক্ষা নিয়ন্ত্রন কর্মসুচী নারী সংগঠনের সদস্যদের যক্ষা নিয়ন্ত্রনকল্পে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।আজ বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রিয়েন্টেশনে সভাপতিত্ব করেন মেহেরপুর সিভিল সার্জন ডাঃ আব্দুস শহীদ । ওরিয়েন্টেশনে মুল্য প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা করেন মেহেরপুর বক্ষব্যধী ক্লিনিক এর জুনিয়র কনসালটেন্ট ডাঃ পরিমল সরকার। বক্তব্য রাখেন ব্রাকের মেহেরপুর জেলা ব্যাবস্থাপক গোলাম মোস্তফা।