মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ ডিসেম্বর:
বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব)’র উদ্যোগে যক্ষা নিয়ন্ত্রনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সুশীল সমাজের ভুমিকা শীর্ষক জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুর ১২ টার দিকে মেহেরপুর সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা.আবদুস শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহেরপুর বক্ষব্যাধী হাসপাতালের কনসালটেন্ট ডা.মনিরুল হক। বক্তব্য রাখেন নাটাবের ফিল্ড লেভেল ষ্টাফ বিধান কুমার দত্ত, ব্রাক প্রতিনিধি সিদ্দিকুর রহমান প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে ডা.মনিরুল হক বলেন,যক্ষা হলে রক্ষা নাই এ কথার ভিত্তি নাই,কিন্তু যক্ষা যদি জটিল (এমডিআর) এ রুপ নেই তাহলে সেখানে ৫০ভাগ মৃত্যুর আশংকা থেকে যায়। তিনি আরো বলেন,যক্ষা নিয়ন্ত্রনে ডটস পদ্ধতিতে সঠিকভাবে চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছেনা। যার ফলে কিছু রোগী এমডিআরে রুপান্তরিত হচ্ছে। তিনি যক্ষা নিয়ন্ত্রনে ডটস পদ্ধতিকে সঠিক ভাবে প্রয়োগ করার আহবান জানান।
মতবিনিময় সভায় মেহেরপুর জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।