মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ অক্টোবর:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের বাধা ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল কে আটকের প্রতিবাদে উদ্যোগে মেহেরপুর জেলা যুবদলের মিছিল পুলিশি বাধার মুখে পন্ডু হয়ে যায়।
বৃহস্পতিবার জেলা বিএনপির শাহাজীপাড়াস্থ কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম বড় বাবুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় মিছিলকারীরা সেখানে দাঁড়িয়ে শ্লোগান দেয়।
পরে বিএনপির কার্যালয়ে তাৎক্ষণিক এক সভার আয়োজন করা হয়।
জেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম বড় বাবুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদ সদর উপজেলার যুবদলের সভাপতি হাসিবুজ্জামান স্বপন, মুজিবনগর উপজেলা যুবদলের সভাপতি গোলাম মহি হিরু, সাধারণ সম্পাদক আসদুজ্জামান, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তপন, যুবদল নেতা আজমল হোসেন মিন্টু, ছাত্রদল সভাপতি মোস্তাকিম, আনিছুর রহমান লাভলু, নূরতাজুল ইসলাম, লাভলু, মুকুল, সালাহউদ্দিন প্রমুখ।