মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা যুবলীগের সভাপতির অফিস ও বাড়ি ভাংচুর ও অগ্নী সংযোগের ঘটনার তদন্ত করতে বুধবার বিকালে খুলনা থেকে মেহেরপুরে এসেছেন পুলিশের এডিশনাল ডি আইজি আবুল কালাম আজাদ। তিনি প্রথমে গাংনী থানায় যান মঙ্গলবার গাংনীতে বিএনপি ও আওয়ামীলীগের মধ্যে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে তিনি সন্ধ্যায় সার্কিট হাউজে মেহেরপুর ১আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন সহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে একটি বৈঠক করেন। বৈঠকে মেহেরপুর জেলার আইন শৃংখলা ও জেলা যুবলীগ সভাপতির অফিস ও বাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগের সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেলওয়ার হোসেন, পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী, শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ইয়ারুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল আনাম,সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ। বৈঠক শেষে তিনি জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের বাড়ি পরিদর্শন করেন।
এসময় সেখানে ১আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন। ঘটনাস্থল পরির্দশনে গিয়ে এডিশনাল ডি আইজি আবুল কালাম আজাদ,মামলা নেওয়ার জন্য পুলিশ কে নির্দেশ দেন ও অভিযুক্তদের অচিরেই আটক করা হবে বলে জানান।