মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জামায়েত ইসলামির উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শনিবার মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা জামায়েত ইসলামির আমির মাওলানা তাজউদ্দিন খানের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা জামায়তে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, জেলা বিএনপির আহবায়ক জাবেদ মাসুদ মিলটন,সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেন, ওমর ফারুক লিটন, পিপি সাইদুল রাজ্জাক, মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মুতাছিম বিল্লাহ মতু,, সদর উপজেলা জামায়াতে ইসলামির আমির রুহুল আমিন, সাবেক পৌর আমির মোসলেম উদ্দিন, পৌর আমির সোহেল রানা ডলার, সদর উপজেলা আমির সোহেল রানা, সেক্রেটারি জাব্বারুল ইসলাম,গাংনী উপজেলা আমির রবিউল ইসলাম, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, মীর আহসানুজামান, জেলা বি এম এ’র সভাপতি ডা. আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন( অবসরপ্রাপ্ত) আব্দুল মালেক, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সোহরভ উদ্দিন, জামায়াত নেতা জার্জিস হোসাইন, সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, বিএনপি নেতা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, অ্যাডভোকেট মুখলেসুর রহমান স্বপন, মেহেরপুর জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আক্তার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়। এদিকে এর আগে কানন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ইসলামিক সংগীত পরিবেশন করা হয় কানণ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সদস্য আব্দুল জব্বার, সেলিম রেজা, আতিকুল ইসলাম, বোরহানউদ্দিন, মশিউর রহমান, আসমাউল হাসান ইসলামিক সংগীত পরিবেশন করেন।