মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জুলাই :
মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রাজস্ব কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে রাজস্ব কমিটির সভায় জেলা প্রশাসক দেলওয়ার হেসেন-এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) হেমায়েত হোসেন, রেভিনিউ ডিপুটি কালেক্টর মামুনুর রশিদ, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভার প্রাপ্ত) আবু নাসার উদ্দিন, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আঃ সালাম প্রমুখ। এছাড়া রাজস্ব কমিটির সভায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা , সহকারী ভূমি কর্ম কর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।