মেহেরপুর নিউজ:
মেহেরপুর উপজেলার রাজস্ব, কৃষি খাস জমি ব্যবস্থাপনা,আশ্রায়ন প্রকল্প বাস্তবায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন, উপজেলা সেক্রেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমূখ।