মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার রাজস্বসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসেন আলী খন্দকার, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন, সহকারি কমিশনার (ভূমি) নাজিয়া ইসলাম, এন ডি সি মোঃ আসলামউদ্দিন প্রমুখ।
মেহেরপুরে খাস জমি বন্দোবস্ত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার খাস জমি বন্দোবস্ত কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসেন আলী খন্দকার, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন, সহকারি কমিশনার (ভূমি) নাজিয়া ইসলাম, এনডিসি মোঃ আসলামউদ্দিন, সহকারি কমিশনার সিদ্ধার্থ কুমার প্রমুখ।
মেহেরপুর আশ্রয়ন প্রকল্প কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর আশ্রয়ন প্রকল্প কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসেন আলী খন্দকার, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন, সহকারি কমিশনার (ভূমি) নাজিয়া ইসলাম, এন ডি সি মোঃ আসলামউদ্দিন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মাসুদুল হাসান মালিক, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. আবুল বাশার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আলী আকরাম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের রেজিঃ কর্মকর্তা শাহনাজ পারভীন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আসাদুর রহমান প্রমুখ।
মেহেরপুরের ভূ-সম্পত্তি জবর দখল মুক্ত করতে আলোচনা সভা অনুষ্ঠিত
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার ভূ-সম্পত্তি জবর দখল থেকে মুক্ত করার লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসেন আলী খন্দকার, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন, সহকারি কমিশনার (ভূমি) নাজিয়া ইসলাম, এনডিসি মোঃ আসলামউদ্দিন, সহকারি কমিশনার সিদ্ধার্থ কুমার প্রমুখ।