মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ নভেম্বর:
মোটরসাইকেলকে সাইড দিতে দেরি করায় এক মাদকসেবী রিক্সাচালককে পিটিয়ে জখম করেছে।
আজ রোববার বিকালের দিকে মেহেরপুর থানার ঘাটে এ ঘটে। জানা গেছে,মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে রিক্সা চালিয়ে বাড়ি যাবার পথে থানার ঘাটের কাছে পৌছালে একই দিকে যাওয়ার সময় এক মাদকসেবী মোটরসাইকেল চালককে সাইড দিতে দেরি করায় রিক্সা চালক সোহেলকে উপুর্যপূরী পিটিয়ে জখম করে পালিয়ে যায়। সোহেলকে উদ্ধার করে মেহেরপর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেহেরপুর নিউজকে জানান,আহত সোহেলের মাথা ফেটে গেছে।